এস কে সুর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে ৩ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১৭:৩২আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৭:৩২

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (১৬ মার্চ) এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন জানান, সিতাংশু কুমার সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর হিসেবে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির আশ্রয় নিয়ে স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বিশাল অঙ্কের অস্বাভাবিক লেনদেন করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় এসব অর্থ উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করে এক কোটি ৯৯ লাখ ৮৮ হাজার ১০১ টাকা ও বৈদেশিক মুদ্রায় এক লাখ ৬৯ হাজার ৩০০ মার্কিন ডলার, ৫৫ হাজার ইউরো এবং এক কেজি ৫ দশমিক ৪ গ্রাম স্বর্ণালংকার নিজ দখলে রাখেন। তিনি বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৯৭৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন করে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এস কে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরীর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ও তার সহযোগিতায় নিজের ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। পরবর্তী সময়ে বিভিন্ন প্রক্রিয়ায় সেটা উত্তোলন করে এর অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা গোপনের জন্য স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করে ৪ কোটি ১০ লাখ ১৪ হাজার ৮২ টাকা মূল্যের জ্ঞাত আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন দণ্ডবিধিতে পৃথক আরেকটি মামলা দায়ের করেছে।

পিতা এস কে সুরের ক্ষমতার অপব্যবহার করে ও পরস্পর সহযোগিতায় মেয়ে নন্দিতা সুর চৌধুরী নিজেরে ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন করেছেন। তিনি ৭৪ লাখ ৭১ হাজার ৪৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে নন্দিতা সুর চৌধুরী ও সিতাংশু কুমার সুর চৌধুরীর বিরুদ্ধে তৃতীয় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
বেনজীরের প্রত্যর্পণের নথিতে কী খুঁজছে দুবাই
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার আদালতে গ্রেফতার রফিকুল, সঙ্গে সাড়ে ৪ লাখ টাকার জাল নোট
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
যন্তর মন্তরে বিক্ষোভকারীদের পাশে স্বেচ্ছাসেবী চিকিৎসকেরা
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ দুই জন রিমান্ডে
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
শিক্ষার্থীদের ওপর পুলিশি অ্যাকশনে বিজেপি ও শরিকদের অস্বস্তি
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
জেনার সঙ্গে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার