খামারবাড়ি থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৫, ১৭:৩২আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৭:৩২

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে ফেস্টুন হাতে খামারবাড়ির সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা। পরে বিকাল সাড়ে ৩টার পর সড়কে থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।

রবিবার (১৬ মার্চ) দুপুর থেকে তারা সড়ক অবরোধ করে রাখে। বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা স্থান ত্যাগ করলেও এখনও সড়কে অবস্থান করতে দেখা যায় ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিতে রাজধানীর খামারবাড়িতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন শেরবাংলা থানার ওসি আব্দুল কাইয়ুম।

তিনি জানান, আমাদের একটি টিম এখনও ঘটনাস্থলে রয়েছে। সাড়ে ৩টার পর সড়কে থেকে সরে যায় তারা।

এরআগে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সেখানে অবস্থান নিয়েছিলো সেনাবাহিনী ও পুলিশ। কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সড়ক থেকে আন্দোলনকারীদের সরে যাওয়ার বিষয়ে কাজ করছেন পুলিশ ও সেনা সদস্যরা। দুপুর সোয়া ১২টার দিকে টহলরত সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি ভন্ডুল করে দেয়। এসময় অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তাদের সরে যেতে দেখা যায়। তবে ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীরা ততক্ষণে খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। ফ্যাসিবাদবিরোধী শিক্ষার্থীদের নেতৃত্বে ছিলেন গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপ-পরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপ-পরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপ-পরিচালক (আমদানি) মো. মুরাদুল হাসানকে। এই বদলি ঘিরে খামারবাড়িতে এ অস্থিরতা তৈরি হয়েছে।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী