সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ মিছিল থেকে চেয়ারম্যানের পদত্যাগ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১২:৫৪আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১২:৫৪

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ মিছিল থেকে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূইঁয়ার পদত্যাগ দাবি করেছেন বিক্ষোভকারীরা। সোমবার (১৭ মার্চ) বেবিচক সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।  

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে সোমবার সকাল সাড়ে ১০টায় বেবিচক সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন বেবিচক কর্মকর্তা-কর্মচারী। এক পর্যায়ে তারা উত্তরা সড়ক অবরোধ করেন। পরে সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে তারা বিক্ষোভ করতে থাকেন। প্রায় পাঁচ শতাধিক কথা কর্মচারী এ বিক্ষেপে অংশ নিয়েছেন।

সরেজমিন দেখা গেছে, আন্দোলনকারীরা সদরদফতর থেকে মিছিল নিয়ে মূল সড়কে যান। এরপর সেখানে প্রায় আধা ঘণ্টা অবরোধ চলাকালীন সময় মঞ্জুর কবীর ভূইঁয়া উপস্থিত হয়ে তাদের শান্ত করে ফিরিয়ে আনেন।   

এরপর কর্মকর্তা-কর্মচারীরা সিভিল এভিয়েশন দফতরের সামনে চেয়ারম্যানের সামনেই তার পদত্যাগের দাবিতে নানা শ্লোগান দিতে থাকেন। এ প্রদিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান।

একাধিক আন্দোলনকারী বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিমান বাহিনীর সদস্যদের প্রত্যাহারসহ আমাদের দাবি না মানা হলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেবো।

বিক্ষোভ কর্মসূচি থেকে আরও কয়েকটি দাবি জানান বেবিচক কর্মকর্তা-কর্মচারী। সেগুলো হলো– এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক) বিভাগকে অকার্যর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে; বেবিচোকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে; প্রতিষ্ঠানটির কাঠামো শক্তিশালী করতে হবে; বেবিচোকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠন অবিলম্বে বন্ধ করতে হবে; ইন এইড টু সিভিল পাওয়ার এ্যাক্টের আওতায় সবচ জনবল প্রত্যাহার করতে হবে; ১০ সদস্যের পরিচসলনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ওর পদক্ষেপ নিতে হবে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের