যশোরের শাহীন চাকলাদার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ মার্চ ২০২৫, ১৬:৫৫আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৬:৫৫

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

সোমবার (১৭ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, তাদের দুজনের বিরুদ্ধে অনুসন্ধানে প্রায় ৩৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পেয়েছে দুদক। 

আক্তার হোসেন জানান, যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহীন চাকলাদার যশোরের উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রেখেছেন। এছাড়াও তিনি ২৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকা সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন। অবৈধ উপায়ে অর্জিত এ অর্থ ইচ্ছাকৃতভাবে হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করেছেন। এজন্য তার বিরুদ্ধে মানিলন্ডারিং আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, ফারহানা জাহান মালা স্বামী শাহীন চাকলাদারের সহায়তায় ১১ কোটি ২০ লাখ ৮৫ হাজার ২২১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

/জেইউ/এমকেএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম