ভোলা থেকে গ্রেফতার কিশোর গ্যাং সদস্য ‘পানি রুবেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ০২:১১আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০২:১১

রাজধানীর আদাবরের কিশোর গ্যাং লিডার ও মাদক কারবারি কবজিকাটা আনোয়ার ও টুন্ডা বাবুর অন্যতম সহযোগী মো. রুবেল ওরফে পানি রুবেলকে (২৫) ভোলা সদর থানার লঞ্চঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-২ ও র‍্যাব-৮। 

সোমবার (১৭ মার্চ) রাতে র‍্যাব ২-এর সহকারী পরিচালক এএসপি খান আসিফ তপু গণমাধ্যম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজধানীর আদাবর থানায় হত্যা চেষ্টার মামলার অন্যতম আসামি পানি রুবেলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, ১৮ ফেব্রুয়ারি রাতে আদাবরের শেখেরটেক এলাকায় কিশোর গ্যাং সদস্যরা বিজয় (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন তার বড় ভাই রাসেলও (৩০) হামলার শিকার হন। 

ভুক্তভোগীদের মা বাদী হয়ে আদাবর থানায় হত্যা চেষ্টার মামলা করেন, যেখানে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করা হয়। 

পানি রুবেলের অপরাধ কর্মকাণ্ড

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পানি রুবেল স্বীকার করেছে, সে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। কবজিকাটা আনোয়ার গ্রেফতার হওয়ার পর সে দলটির নিয়ন্ত্রণ নেয়। 

র‍্যাব জানায়, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে এবং সে একাধিকবার কারাভোগ করেছে। সাধারণত তারা ছোট দলে বিভক্ত হয়ে দিনে পথচারীদের ছিনতাই ও রাতে বাসা-বাড়িতে ডাকাতি করতো। 

গ্রেফতার পানি রুবেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

/এবি/এমএস/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম