রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডেটাবেইস ইসিকে দিতে সম্মত ইউএনএইচসিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ২১:১১আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২১:১১

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বায়োমেট্রিকসহ ডেটাবেইস নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবহারের অনুমতি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনএইচসিআরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সরকার ও ইউএনএইচসিআরের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের তথ্য শেয়ার করতে সম্মত হয়েছে সংস্থাটি। এ ডেটাবেইস নির্বাচন কমিশনের কাছে থাকবে এবং কীভাবে ব্যবহার করা হবে তা নির্ধারণে একটি টেকনিক্যাল টিম গঠন করা হয়েছে।

হুমায়ুন কবীর জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছে। ডেটাবেইস পাওয়া গেলে তাদের শনাক্ত করা সহজ হবে এবং এনআইডি জালিয়াতি রোধ করা সম্ভব হবে।

তিনি জানান, ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী— বাংলাদেশে ১০ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। এসব ডেটাবেইস দ্রুত হস্তান্তর করার বিষয়ে তারা সম্মত হয়েছেন, তবে অনেকগুলো বৈঠক করা লাগবে।

রোহিঙ্গাদের পাসপোর্ট ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা এখন শুধু চট্টগ্রাম অঞ্চলে সীমাবদ্ধ নেই; তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাই ডেটাবেইসটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি