স্ত্রী-সন্তানসহ আমির হোসেন আমুর বিরুদ্ধে দুদকের তিন মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৬:৪১আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৬:৪১

সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তার স্ত্রী সৈয়দা হক মেরি ও তার মেয়ে সুমাইয়া হোসেনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ মার্চ) এসব মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ২৬ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৪৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। এছাড়া তার নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩১ কোটি ৪৭ লাখ ৯২ হাজার ৭০৮ টাকার সন্দেহজনক লেনদেন করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিংয়ে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, মেয়ে সুমাইয়া হোসেন তার পিতার সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৮১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া তার নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৮ কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৬৪২ টাকা সন্দেহজনক লেনদেন করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে সুমাইয়া হোসেন ও তার পিতা আমির হোসেন আমুর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

আমির হোসেন আমুর স্ত্রী সৈয়দা হক মেরীর কোনও বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও তিনি স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ৭ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৬৭০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া নিজ নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬২ কোটি ৬৮ লাখ ৪১৭ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। তিনি এসব অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এসব অভিযোগে সৈয়দা হক মেরী ও তার স্বামী আমীর হোসেন আমুকে আসামি করে তৃতীয় মামলাটি দায়ের করা হয়।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, মাতাল স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
ট্রাফিক আইন ভাঙায় ঢাকায় দুই দিনে ৩২০৬ মামলা
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক