রাজধানীর সাতারকুলে ফার্নিচারের গোডাউনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ২০:০২আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২০:০২

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকার একটি ফার্নিচারের গোডাউনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় একঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফার্নিচার গোডাউনের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

রবিবার (২৩ মার্চ) বিকাল ৪টায় সাতারকুলের পূর্ব পদরদিয়া আলী মসজিদ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, রবিবার বিকাল চারটা চার মিনিটে সাতারকুলে আইকনিক ফার্নিচার অ্যান্ড ফেয়ারের গোডাউনে আগুনের সংবাদ পাওয়া যায়। পরে চারটা ২২ মিনিটে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চারটা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ছয়টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।

ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এঘটনায় আইকনিক ফার্নিচার অ্যান্ড ফেয়ার গোডাউনে থাকা প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া প্রায় দুই কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের