রাজধানীতে শ্রমিকদের ভুখা মিছিল, দাবি না মানলে শনিবার নতুন কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ২০:০২আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২২:০৫

বকেয়া বেতন ও বোনাসের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী ভুখা মিছিল করেছেন শ্রম ভবনের সামনে অবস্থান নেওয়া পোশাক শ্রমিকরা। এতে টিএনজেড গ্রুপের তিনটি কারখানার দুই শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন। মিছিলে বিভিন্ন স্লোগান লেখা সংবলিত খালি বাসন প্রদর্শন করেন তারা। দাবি পূরণ না হলে শনিবার (২৯ মার্চ) বিকাল ৪টার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। কাকরাইল, পল্টন মোড় ও জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে পুনরায় শ্রম ভবনের সামনে এসে শেষ হয় মিছিল। পরে আবারও সেখানে অবস্থান নেন আন্দোলনরতরা।

বাসন হাতে ভুখা মিছিল

মিছিলে নেতৃত্ব দেন অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিক নেতা শহিদুল আলম, শাহীন আলম, শিউলি বেগম। বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ইমাম, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা ইকবাল কবির ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোশরেফা মিশু।

শ্রমিকদের ভুখা মিছিল

জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সমন্বয়ক শামীম ইমাম জানান, শ্রমিকরা আজ রাতেও শ্রম ভবনের সামনে অবস্থান করবেন। এর মধ্যে দাবি পূরণ না হলে শনিবার বিকাল ৪টার পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

গত ২৩ মার্চ সকাল থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ওই শ্রমিকরা। বৃহস্পতিবার (২৭ মার্চ) শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে বলে গণমাধ্যমে শ্রম উপদেষ্টার দেওয়া বক্তব্যের প্রতিবাদে শুক্রবার সকালে শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরতরা।

ভুখা মিছিল কর্মসূচি

সংবাদ সম্মেলনে তারা জানান, তিনটি কারখানার মধ্যে শুধু অ্যাপারেল প্লাস ইকো জানুয়ারি মাসের ৭০ শতাংশ বকেয়া পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চের বেতন বা ঈদ বোনাস নিয়ে সুনির্দিষ্ট কোনও বক্তব্য দেওয়া হয়নি। বাকি দুটি প্রতিষ্ঠান কাউকে কোনও টাকা দেয়নি।

/এমকে/আরকে/এমওএফ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান