২ কোটি টাকা দেওয়ার প্রস্তাব শ্রম সচিবের

সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থানের ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২৫, ১৭:৫৭আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৮:০৫

টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের জন্য আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। এদিকে সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনর শ্রমিকরা।

শনিবার (২৯ মার্চ) বিকালে শ্রম ভবনে আন্দোলনরত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শ্রম সচিব বলেন, ‘আপাতত ২ কোটি টাকার ব্যবস্থা করা হচ্ছে। আগামী ৮ এপ্রিল শ্রমিক নেতাদের সঙ্গে আবারও বৈঠক হবে। মে দিবসের আগেই পুরোপুরি সমাধান করা হবে। সে পর্যন্ত টিএনজেড গ্রুপের পরিচালক শাহীনসহ তিন কর্মকর্তা শ্রম অধিদফতরের হেফাজতে থাকবেন।’

শ্রম সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করে অ্যাপারেল প্লাস ইকোর শ্রমিক প্রতিনিধি শহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঈদের আগেই সব টাকা পরিশোধ করতে হবে। আমাদের ১৭ কোটি টাকা পাওনার বিপরীতে ২ কোটি টাকা নিলে জনপ্রতি পাবে ছয় হাজার টাকা করে। পুরো বকেয়া পরিশোধ না করলে আজকের পর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’ ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দেন শ্রমিকরা।

আরেক শ্রমিক প্রতিনিধি রেখা আক্তার তিন্নি বলেন, ‘আমাদের সব টাকা পরিশোধ করতে হবে। না হলে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো।’

বকেয়া বেতনের দাবিতে চলমান অবস্থান কর্মসূচির মধ্যেই শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম সচিব। বিজয়নগরে শ্রম ভবনে শনিবার দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক চলে বিকাল পৌনে ৫টা পর্যন্ত। বৈঠকে অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিক নেতা শহিদুল আলম, রেখা আক্তার তিন্নি ও সত্যজিত বিশ্বাসসহ ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন। বৈঠক চলাকালে বাইরে অবস্থান করছিলেন কয়েকশ’ শ্রমিক। বৈঠকের পর শ্রম সচিবের বক্তব্য প্রত্যাখ্যান করে আবারও বিক্ষোভ করছেন শ্রমিকরা।

উল্লেখ্য, বকেয়া বেতন বোনাসের দাবিতে গত ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন টিএনজেড গ্রুপের তিনটি কারখানার শ্রমিকরা।

/এমকে/আরকে/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের