উপচে পড়া যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো কুড়িগ্রাম এক্সপ্রেস

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৯ মার্চ ২০২৫, ২১:০৩আপডেট : ২৯ মার্চ ২০২৫, ২১:০৩

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড়ে পরিপূর্ণ হয়ে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ যাত্রা করেছে।

শনিবার (২৯ মার্চ) রাত ৮টায় নির্ধারিত সময়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যায়।

ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেক যাত্রী দাঁড়িয়ে ভ্রমণ করেছেন। এসি-কোচ ছাড়া প্রতিটি কোচ যাত্রীতে পূর্ণ ছিল, এমনকি ভেতরে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল। শত শত যাত্রী ট্রেনের ছাদে বসে ভ্রমণের সিদ্ধান্ত নেন, যদিও রেলওয়ে কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, ‘কেউ যেন ট্রেনের ছাদে না ওঠে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু যাত্রীরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে ছাদে উঠে পড়েছেন। এখন যদি তাদের নামাতে গিয়ে কোনও দুর্ঘটনা ঘটে, তাহলে তার দায়ও আমাদের ওপরই আসবে।’

/জেডএ/এমকেএইচ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম