সদরঘাটে চাপ থাকলেও স্বস্তির যাত্রা

জবি প্রতিবেদক
৩০ মার্চ ২০২৫, ০২:৪৫আপডেট : ৩০ মার্চ ২০২৫, ০২:৪৭

শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ফলে শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরতে রেল স্টেশন, বাস টার্মিনালের পাশাপাশি ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট নৌ টার্মিনালে ভিড় করছেন দক্ষিণাঞ্চলগামী যাত্রীরা। ঈদযাত্রার শুরুতে খুব বেশি যাত্রীর চাপ ছিল না সদরঘাটে। তবে গত বৃহস্পতিবার থেকে ঘরমুখী মানুষের পদচারণায় চিরচেনা রূপে ফিরেছে ঢাকার অন্যতম এই প্রবেশপথ।

শনিবার (২৯ মার্চ) বিকাল থেকে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, যাত্রীর চাপ রয়েছে চোখে পড়ার মতো। তবে গত শুক্রবারের তুলনায় এদিন যাত্রী কিছুটা কম। তবে লঞ্চগুলো কানায় কানায় ভরে পন্টুন ছেড়ে যাচ্ছে। গুলিস্তান থেকে সদরঘাট রুটে এদিন গাড়ির চাপ থাকলেও তেমন যানজট তৈরি হয়নি। যাত্রীরা কোনোরকম ভোগান্তি ছাড়াই টার্মিনালে পৌঁছেছেন। বরিশালগামী যাত্রীদের একটি অংশ আগেভাগেই কেবিন বুক করে রেখেছেন। বাকিরা এসে ডেকের টিকিট সংগ্রহ করেছেন। বিশেষ লঞ্চের ব্যবস্থা থাকায়, লঞ্চের টিকিট পেতে ভোগান্তিতে পড়তে হয়নি কাউকে। অন্যান্য রুটের যাত্রীরা ভোগান্তিহীন, স্বস্তির ঈদযাত্রার কথা জানিয়েছেন। আর লঞ্চ সংশ্লিষ্টরাও জানিয়েছেন, যাত্রী উপস্থিতিতে সন্তুষ্ট তারা।

সদরঘাটে চাপ থাকলেও স্বস্তির যাত্রা বরিশালগামী যাত্রী আসলাম মণ্ডল বলেন, ‘মিরপুর থেকে এসেছি। রাস্তায় জ্যাম হতে পারে ভেবে দুপুরের পর বের হই। তবে রাস্তায় কোনও অসুবিধা হয়নি। আগে কেবিন চেয়েছিলাম কিন্তু পাইনি। এখন ঘাটে এসে বিশেষ লঞ্চের কেবিন পেয়েছি। তাই ভালো লাগছে। আগে যেমন কষ্ট হতো ঘাটে আসতে গুলিস্তান থেকে দুই-তিন ঘণ্টা লাগতো, হেঁটে আসতে হতো, ঘাটে এসে টিকিট পাওয়া যেতো না। এমন কোনও কষ্ট নেই, স্বস্তিতে বাড়ি যেতে পারছি।'

পটুয়াখালীর যাত্রী আবু সাঈদ বলেন, 'ঘাটে আসতে কোনও অসুবিধা হয়নি। ডেকে যাওয়ার পরিকল্পনা ছিল তাই ডেকের টিকিট নিয়েছি। এখন পথে কোনও সমস্যা না হলে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবো।'

সদরঘাটে চাপ থাকলেও স্বস্তির যাত্রা বরিশাল রুটের পারাবত-২ লঞ্চের সুপারভাইজার সুমন বলেন, ‘শুক্রবারের তুলনায় ভিড় কম আজ। তারপরও অনেক মানুষ। কোনও লঞ্চ ফাঁকা যাচ্ছে না। আমাদের লঞ্চের কেবিন, ডেক সবভর্তি প্রায়।’

একই রুটের সুন্দরবন-১০ লঞ্চের স্টাফ নাফিস বলেন, ‘যাত্রী ভালো আছে। পদ্মা সেতু হওয়ার আগে যেমন যাত্রী হতো এখন তেমন হবে না স্বাভাবিক। কেবিনের টিকিট কম-বেশি বিক্রি হয়ে যায়। ডেকে তিনভাগের দুইভাগ যাত্রী হলেই আমরা খুশি। গত বৃহস্পতিবার থেকে ভালো যাত্রী হচ্ছে।'

বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর, সদরঘাট) মুহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘বৃহস্পতিবার থেকে যাত্রীদের ভিড় বেড়েছে। সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। সময় মতো লঞ্চ ছাড়ছে। নিয়মের ব্যত্যয় হলে ফাইন করা হচ্ছে। যাত্রী সেবায় বিশেষ লঞ্চও চলছে। যাত্রীদের নিরাপদে ঘরে পৌঁছে দিতে সবাই যার যার দায়িত্ব পালন করছে।’

সদরঘাটে চাপ থাকলেও স্বস্তির যাত্রা সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বলেন, ‘যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মানুষ যাতে নিরাপদে ঘরে ফিরতে পারে এজন্য পুলিশের পাশাপাশি অন্যান্য বাহিনী ও সংস্থা কাজ করছে। সবাই সবার দায়িত্ব পালন করছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, রাজধানীর সদরঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হয়েছে গত বুধবার থেকে। ফিরতি যাত্রীদের জন্য এই সার্ভিস থাকবে ১৪ এপ্রিল পর্যন্ত। সদরঘাট থেকে ৫০টি রুটে যাত্রী নিয়ে ছেড়ে যাবে ১৭৫টি লঞ্চ। ভোগান্তিহীন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রস্তুতিও নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

/এমএস/
সম্পর্কিত
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, দুজন নিখোঁজ
প্রতিমন্ত্রীর এক চিঠিতে ১৭ দিনের মাথায় সদরঘাট থানার ওসি প্রত্যাহার
লঞ্চে অচেতন করে লুটের চেষ্টা, অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
যন্তর মন্তরে বন্ধ মোবাইল ইন্টারনেট
যন্তর মন্তরে বন্ধ মোবাইল ইন্টারনেট
প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম
প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার-৩ হলেন মোবাইদুর ইসলাম
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ, মন্ত্রণালয়ের সতর্কতা
তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ, মন্ত্রণালয়ের সতর্কতা
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন