৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২০:৫৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:৫৪

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩ মে ডাকা মহাসমাবেশ সফল করতে বাস্তবায়ন কমিটির এক সভা মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

সভায় দেশের আট বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় নেতাদের সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়।  

ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল রবিবার সকাল ৭টায় জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসায় এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে জানানো হয়, মহাসমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে সফর করবেন নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতি আজহারুল ইসলাম, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শরিফুল্লাহ, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
সর্বশেষ খবর
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আটার রুটি নয়, এবার নাশতায় বানান নরম তুলতুলে সুজির রুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
আরও ‘ছোট হচ্ছে’ নিম্নবিত্তের বনরুটি
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
ইংল্যান্ড-পাকিস্তানের টেস্ট সিরিজে দুজন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ কেন?
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল