আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৫, ২১:৪২আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২২:২৯

শ্রম আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

মঙ্গলবার (৮ এপ্রিল) মন্ত্রণালয়ে আরএমজি খাতের ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ২০তম সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘কোনও যৌক্তিক কারণ ছাড়া এবং শ্রম আইন না মেনে শ্রমিক ছাঁটাই করলে মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্যাক্টরির মালিকদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও দেওয়া হবে।’

সভায় জানানো হয়, টিএনজেড লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে এবং শ্রমিকদের পাওনা পরিশোধ নিশ্চিতে অতিরিক্ত সচিবের (শ্রম) নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), শ্রমিক প্রতিনিধি ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্য রয়েছেন।

কমিটিকে শ্রমিকদের পাওনা পরিশোধ কার্যক্রম নিয়ে সুনির্দিষ্ট প্রতিবেদন জমা দিতে ২২ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। পাওনা পরিশোধে ব্যর্থ হলে টিএনজেড লিমিটেডের মালিক ও প্রতিনিধিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী