মুজিববর্ষ ও ম্যুরাল নির্মাণে ব্যয়

শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৬:৫৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৪১

মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণে দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে মুজিববর্ষ পালন ও শেখ মুজিবুর রহমানের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থের অপচয়, ক্ষতিসাধনের অভিযোগে এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। বুধবার (৯ এপ্রিল) বিকালে নিয়মিত ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

শেখ হাসিনা ও শেখ রেহানাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই চার হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে সাত সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির দলনেতা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলামকে ।

অনুসন্ধানকারী দলকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন, বিধি এবং বিভিন্ন সময়ে জারি করা সার্কুলার অনুযায়ী অভিযোগটির অনুসন্ধান কাজ শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করার অনুরোধ করা হয়েছে।

/জেইউ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী