বহিষ্কার হওয়া জাতীয় নাগরিক কমিটির নেত্রী দিলশাদ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৫, ১৬:৫৩আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৭:১১

সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি কাজের দায়ে বহিষ্কার জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জের ফতুল্লা থানা কমিটির সদস্য দিলশাদ আফরিনকে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১১ এপ্রিল) বিকালে বাংলা ট্রিবিউনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার ওসি গোলাম ফারুক।

তিনি জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি প্রতারণা মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালত প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

এরআগে গত মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার বিষয়টি জানানো হয়। পরে গতকাল বৃহস্পতিবার বিকালে ঘটনাটি প্রকাশ পায়।

আখতার হোসেন স্বাক্ষরিত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, ‘এই পত্রের মাধ্যমে আপনাকে (দিলশাদ আফরিন) জানানো যাচ্ছে যে, জাতীয় নাগরিক কমিটির নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকাণ্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থি বলে প্রতীয়মান হয়েছে।’

এতে আরও বলা হয়, সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্যসচিব (ভারপ্রাপ্ত) আখতার হোসেনের অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্ত আজকের (৮ এপ্রিল) তারিখ থেকে কার্যকর হবে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বশেষ খবর
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
পাম্পে কমছেই না গাড়ির দীর্ঘ সারি
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
মার্কিন নিষেধাজ্ঞা আমাদের থামাতে পারবে না: ইরান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
কিয়ারা আদভানির উজ্জ্বল ত্বক ধরে রাখার রহস্য
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল