মার্চ ফর গাজা

জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী অভিমুখে মানুষের ঢল 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৫, ১৩:০৫আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৩:০৫

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ’মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে গুলিস্তানের জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে মানুষের ঢল নেমেছে। 

শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় মূল কর্মসূচি শুরুর সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দেশের দক্ষিণ-পূর্ব জেলাগুলো থেকে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তারা গুলিস্তান হয়ে আলাদা আলাদা মিছিল ও স্লোগান দিয়ে সচিবালয় ও পল্টন সড়ক দিয়ে সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে যাচ্ছেন। অংশগ্রহণকারীদের হাতে হাতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা। মিছিলে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর জুতার মালা গলায় দেওয়া প্রতিকৃতিও দেখা গেছে।

মিছিলে ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহুর জুতার মালা গলায় দেওয়া প্রতিকৃতিও দেখা গেছে

‘ফ্রি প্যালেস্টাইন’- স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে গোটা এলাকা। সাধারণ জনগণ ছাড়াও কর্মসূচিতে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন  রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ