মোটিফে আগুন দেওয়া দুর্বৃত্ত শনাক্ত, শোভাযাত্রার আগেই খবর পাবেন: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ এপ্রিল ২০২৫, ১২:১৮আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১০:০৯

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় জড়িত দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রা শুরুর আগেই তাকে গ্রেফতার করা হবে বলে আশা প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রবিবার (১৩ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর রমনা পার্কে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান।

মো. সাজ্জাত আলী বলেন, ‘নববর্ষে আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের প্রতিকৃতিতে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই তাকে গ্রেফতার করা হবে।’

পহেলা বৈশাখ ঘিরে কোনও আশঙ্কা আছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘কোনও ঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনী আছে। গোয়েন্দা সংস্থা রয়েছে। আমাদের কোনও ঝুঁকির কথা জানানো হয়নি।’

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয় এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেফতারের পর বিস্তারিত বলবো।’

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
‘ঈদের জামাত ও ফাঁকা ঢাকায় থাকছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা’
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম