ঘাস কাটার যন্ত্রে মিললো দেড় কেজি স্বর্ণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ১৮:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৮:১৭

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীর ঘাস কাটার যন্ত্রের ভেতর থেকে প্রায় দেড় কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। একইসঙ্গে তাকে আটকও করা হয়। আজ সোমবার (১৪ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের কাস্টমসের যুগ্ম কমিশনার সুমন দাশ এই তথ্য নিশ্চিত করেছেন।

জব্দ করা ধান কাটার মেশিন

তিনি জানান, মালয়েশিয়া থেকে আসা যাত্রী দিনাজপুরের চিরিরবন্দর এলাকার শহিদুল ইসলাম সকালে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে শাহজালালে অবতরণ করেন। পরে তিনি ইমিগ্রেশন শেষে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার লাগেজে স্বর্ণের অস্তিত্ব মেলে। পরবর্তীতে লাগেজের ভেতরে থাকা ঘাস কাটার যন্ত্রের মধ্যে অত্যাধুনিক কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের পিণ্ড পাওয়া যায়। ২৪ ক্যারেটের এই স্বর্ণ পিণ্ডের ওজন ১ কেজি ৪৯৭ গ্রাম। এ সময় তাকে আটকও করা হয়।

সুমন দাশ জানান, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম