বাড্ডায় চুরি: কক্সবাজার থেকে ১১ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২৫, ১৯:১৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:১৬

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১১ লাখ ৬৬ হাজার টাকাসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. মাসুম কাজী (৪৫), মোছা. মুক্তা আক্তার ওরফে মরিয়ম আক্তার মুক্তা (২৪) ও মো. মাসুম মোল্লা (১৯)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিএমপি জানায়, বাড্ডার কুমিল্লাপাড়া লিংক রোড এলাকায় পাথর ও কয়লার আমদানি-রফতানির ব্যবসা করেন মো. শরীফ হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল তিনি তার প্রতিষ্ঠানের কর্মচারী মো. মাসুম কাজীকে ডাচ-বাংলা ব্যাংকে ১৫ লাখ ২৮ হাজার টাকা জমা দেওয়ার জন্য পাঠান। কিন্তু মাসুম টাকা জমা না দিয়ে পালিয়ে যায় এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

ঘটনার পর ১৪ এপ্রিল শরীফ হুমায়ুন বাড্ডা থানায় মাসুম কাজীসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা তদন্তে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর কক্সবাজার সদর থানা পুলিশের সহায়তায় সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া দুইটার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার 'সি নাইট রিসোর্টে' অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে মাসুম কাজীর কাছ থেকে চুরি যাওয়া নগদ ১১ লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা টাকা চুরির কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।

/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের