উত্তরা-আগারগাঁওয়ে ৪০০ অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৭:০৮আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২১:৪৭

রাজধানীর উত্তরা ও আগারগাঁও এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে একদিনে দুটি পৃথক উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা এসব অভিযানে প্রায় চারশ’ অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

আগারগাঁও শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে ঢাকা-আরিচা সড়ক পর্যন্ত দুই পাশে থাকা প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এতে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত হয়েছে।

অবৈধ দোকান উচ্ছেদ ডিএনসিসির

অন্যদিকে, উত্তরা ১০ নম্বর সেক্টরের সুইচ গেট থেকে কামারপাড়া পর্যন্ত রানাভোলা সড়কের কাঁচা অংশে অভিযান চালানো হয়েছে। এখানে প্রায় ২০০টি অবৈধ দোকান উচ্ছেদ করে এক কিলোমিটার সড়ক ও ফুটপাত মুক্ত করা হয়। অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছাদেকুর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম এ অভিযানে নেতৃত্ব দেন।

উচ্ছেদ করা দোকানগুলোর মধ্যে ছিল বিভিন্ন খাবারের হোটেল, টং দোকান, বাশের আড়ৎ, নার্সারি এবং হকারদের বিভিন্ন পণ্যের দোকান।

এর আগে নগরবাসীর সঙ্গে গণশুনানিতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ ঘোষণা দিয়েছিলেন, পহেলা বৈশাখের পর থেকে নিয়মিতভাবে দখলমুক্ত অভিযানে নামবে ডিএনসিসি। সেই ঘোষণা অনুযায়ী অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী