আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ এপ্রিল ২০২৫, ১৭:০৮আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৫৭

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী বলেন, অন্য আসামিদের বন্ধু হওয়ায় মেহেরাজকে এ মামলায় জড়ানো হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে এ মন্তব্য করেন তিনি। এদিন বিকাল ৩টায় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে মেহেরাজকে হতাশাগ্রস্ত, বিধ্বস্ত ও অনুতপ্ত অবস্থায় দেখা যায়। আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে কোনও কথা বলেননি। আদালতে ওঠা ও নামার সময়ও কাঁদতে দেখা যায় মেহেরাজকে।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক মইন উদ্দিন তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী এম এ মালেক তালুকদার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এ ঘটনায় এর আগেও কয়েকজন আসামি গ্রেফতার হয়ে রিমান্ডে আছে। দুজন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে জানিয়েছে, এ ঘটনা কারা সংঘটিত করেছে। মেহেরাজ এ ঘটনার সময় ঘটনাস্থলে ছিল না। ঘটনার ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়নি। অন্যান্য আসামি তার বন্ধু হওয়ায় তাকে অনুমানভিত্তিক এ মামলায় জড়ানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেল গেটে জিজ্ঞাসাবাদ দিতে পারেন। 

পরে বিচারক মেহেরা মাহবুবের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

/এনএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি