সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগের উপকমিটির সদস্য রিমান্ডে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৭:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৭:৩০

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে মিছিল করার অভিযোগে রাজধানীর পল্টন থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য সন্তোষ কুমার মল্লিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন এ রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর আজিজুল হক সুমন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে।  শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন মডেল থানার আদালতের প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর রোকনুজ্জামান রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ৬ এপ্রিল সকাল ৭টার দিকে পল্টন মডেল থানাধীন জাতীয় স্টেডিয়ামের বিপরীত পাশে শহীদ আবরার হোসেন অ্যাভিনিউয়ের পূর্ব পাশে রাস্তায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী অঙ্গসংগঠন নিয়ে মিছিল করে সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা এবং ক্ষতিসাধনের চেষ্টা করে। ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করতে সমবেত হয়। তারা সরকার-বিরোধী স্লোগান দিয়ে সমাবেশের চেষ্টা করছিল। পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যান। এ ঘটনায় ওইদিনই পুলিশ পল্টন মডেল থানায় মামলা করে।

/এনএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান