গাবতলীতে আন্তজেলা বাসের জন্য আলাদা সড়ক নির্মাণ করা হবে: ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ২১:১৪আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২১:১৪

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গাবতলী টার্মিনালে আন্তজেলা বাস চলাচলের জন্য পৃথক সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসগুলো বিআরটিএ ডিপোতে প্রবেশ এবং সেখান থেকে বের হওয়ার জন্য একটি ডেডিকেটেড রাস্তা ব্যবহার করবে। এই নতুন সড়কটি আমিনবাজার ব্রিজ হয়ে সরাসরি ডিপোর সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে বাসগুলো আর বর্তমান রাস্তাগুলোর ভেতর দিয়ে ঘুরে চলাচল করবে না।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে গাবতলী টার্মিনালের বিআরটিএ ডিপো পরিদর্শন শেষে আয়োজিত এক সভায় তিনি এসব তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘টার্মিনালের বাহিরে কোনও বাস দাঁড়াতে পারবে না এবং কোনও পরিবহনের টিকিট কাউন্টারও থাকবে না। আন্তজেলা বাস যাতায়াতের সব কার্যক্রম হবে টার্মিনালের ভেতরে। সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ডিএনসিসি, বিআরটিএ, ডিএমপি ও অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।’

এ সময় তিনি মিরপুর-১ থেকে মিরপুর-১৩ পর্যন্ত প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে ট্র‍্যাপার বসানোর ঘোষণা দেন। পাশাপাশি যেসব ওয়ার্কশপে অবৈধ অটোরিকশা তৈরি ও মেরামত করা হয় সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী (ট্রাফিক সার্কেল) নাঈম রায়হান খান প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম