স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৫, ১৬:২০আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৬:২০

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নসহ বেশকিছু দাবি জানিয়েছে ‘ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ’। শনিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

বক্তারা শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়িভাড়া, সর্বজনীন বদলি, অবসরের ছয় মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা দেওয়ার দাবি জানান। এ সময় ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বিলম্ব হওয়ায় আটটি বিভাগে আটটি সমাবেশ করা শেষে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেন উপস্থিত নেতারা। এছাড়াও বক্তারা বেশ কয়েকটি দাবি জানান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো–

১. অনতিবিলম্বে ইবতেদায়ি নীতিমালা বাস্তবায়ন করে সমস্যার সমাধান করতে হবে।

২. মাদ্রাসা বোর্ড থেকে মঞ্জুরিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে।

৩. প্রতি উপজেলায় একটি দাখিল, একটি ফাজিল বা কামিল ও একটি মহিলা মাদ্রাসা সরকারিকরণ করতে হবে।

 ৪. তিনটি সরকারি আলিয়া মাদ্রসার সমস্যা অতিদ্রুত সমাধান করতে হবে।

৫. দেশের মসজিদগুলোতে ইমাম ও মুয়াজ্জিনের ভাতা দিতে হবে।

৬. দেশে শিক্ষার সর্বস্তরে ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

অধ্যক্ষ মাওলানা ড. একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে, উপাধ্যক্ষ মো. আবদুর রহমানের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ শহীদুল হক। এছাড়াও অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ, ড. মোর্শেদ আলম ছালেহী, মুফতি বদিউল আলম সরকার, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হাফিজ মাওলানা আহমদ আলী, মো. রেজাউল হক, মো. রফিকুল ইসলাম, মো. রুহুল আমিন, জিএম নজরুল ইসলাম, মো. মোজাম্মেল হক, রাকিবুল ইসলাম, উপাধ্যক্ষ আনম মাহবুবুর রহমান, মো. দুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
শাপলা চত্বরে হতাহতের ঘটনায় তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের