উত্তরায় প্রকাশ্যে গাডিতে তুলে অপহরণ, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৪৪

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে গাড়িতে অপহরণের ঘটনায় দুই জনকেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।  

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. হাসানুজ্জামান শাওন (৩৬) ও মো. আমির হোসেন (৩২)।

উত্তরা-পূর্ব থানা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ২ দুপুর ২টা ৫০ মিনিটে উত্তরা পূর্ব থানার বিএনএস সেন্টারের বিপরীতে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক অজ্ঞাত এক ব্যক্তিকে অপহরণ করে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে দিয়ে পালিয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে উত্তরা-পূর্ব থানা পুলিশের নজরে আসে। থানার একটি টিম ঘটনাস্থল ও এর আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ। প্রযুক্তির সহায়তায় অপহরণকারী ও অপহরণে ব্যবহৃত প্রাইভেটকারটি শনাক্ত করা হয়।

এরপর ২৮ এপ্রিল ভোর সাড়ে ৫টায় রাজধানীর খিলগাঁও এলাকা থেকে হাসানুজ্জামান শাওনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের রুপগঞ্জের পূর্ব চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেনকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বরাতে থানা-পুলিশ জানায়, গ্রেফতার চার জন মিলে আরিফকে অপহরণ করে রূপগঞ্জে নিয়ে যায় এবং পাওনা টাকা আদায়ের পর তাকে ছেড়ে দেয়।

অপহরণকারীদের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় পুলিশ বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছে। গ্রেফতারদের আদালতে পোঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, অপহরণে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান ও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত আছে বলেও জানায় পুলিশ।

 /কেএইচ/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম