চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমানবাহিনী সদস্যের চাকরিতে পুনর্বহালের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৫, ১৪:২২আপডেট : ০৭ মে ২০২৫, ১৪:২২

বিভিন্ন কারণে বিগত সরকারের আমলে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বুধবার (৭ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন, বিগত সরকারের আমলে দলীয় পছন্দ-অপছন্দসহ নিজ নিজ সংস্থার অভ্যন্তরীণ ক্ষমতাসীন কর্মকর্তাদের রোষানল পড়ে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের চাকরি চলে যায়। তারই ধারাবাহিকতায় আজ আমরা ‘সহযোদ্ধা প্লাটফর্মে’ সেনা, নৌ ও বিমানবাহিনীর কিছু সংখ্যক চাকরিচ্যুত সদস্য একত্রিত হয়েছি।

তারা বলেন, বিগত বছরের ১৫ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার মাধ্যমে আমাদের নিজ নিজ বাহিনী প্রধানদের বরাবর আবেদনের মাধ্যমে আমরা দাবি-দাওয়া তুলে ধরি এবং বিগত ৯ মাস অপেক্ষা করে বেশ কয়েকবার আমাদের সবার দাবি পুরনের বিষয়ে অনুরোধ জানালেও কোনও সমাধান হয়নি।

বক্তারা আরও বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার বিগত সরকারের আমলে চাকরিচ্যুত অনেক পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের আর্থিক সুবিধাসহ পদোন্নতি দিয়ে চাকরিতে পুনঃবহাল করেছে। চাকরিচ্যুত সদস্যরা অনেকেই বিভিন্ন রোষানলে পড়ে সত্য-মিথ্যার সংমিশ্রনে সাজানো অভিযোগের মাধ্যমে চাকরি হারিয়ে বর্তমানে পরিবার নিয়ে অসহায় অবস্থায় দিনাতিপাত করছেন। অথচ সরকার আমাদের প্রশিক্ষণ দিয়ে দেশের সেবায় নিয়োজিত করেছিল। আমরা নিজ নিজ বাহিনী প্রধানের কাছে অনুরোধ করছি, আমাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে পুনরায় দেশ সেবায় নিয়োজিত করার উদ্দেশ্যে চাকরিতে পুনঃবহাল/পেনশন সুবিধা দেওয়া হোক।

সংবাদ সম্মেলনে ছিলেন– সেনাবাহিনী পক্ষের সমন্বয়ক মো. হানজালা, নৌ বাহিনীর সমন্বয়ক মো আবদুল হাকিম, বিমান বাহিনীর সমন্বয়ক মো. আলী রেজা প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি