ব্যাটারিচালিত রিকশার উৎপাদন বন্ধ: ডিএনসিসি প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২০:২৭আপডেট : ১৩ মে ২০২৫, ২০:২৭

ঢাকার প্রধান সড়কে কোনও রিকশা চলাচল করতে পারবে না, রিকশাগুলো শুধুমাত্র অভ্যন্তরীণ সড়কে চলবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং এগুলোর চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপ বন্ধ করা হবে। এ কাজে ডেসকো সহায়তা করবে।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আসাদ গেট এলাকায় অভিযানের সময় ডিএনসিসি প্রশাসক এসব কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, সমীক্ষায় দেখা গেছে ২০ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য এই ব্যাটারিচালিত রিকশা দায়ী। এগুলো কোনও নিরাপত্তা নীতিমালা ছাড়াই তৈরি হচ্ছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

অভিযানে এসব ব্যাটারিচালিত রিকশা জব্দ কয়ে নিয়ে যাওয়া হয়

তিনি বলেন, বুয়েটের সহায়তায় নিরাপদ ব্যাটারিচালিত রিকশার নকশা প্রস্তুত করা হয়েছে। কয়েকটি কোম্পানিকে তা তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এ মাসেই বৈধ রিকশাচালকদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণরা বৈধ লাইসেন্স পাবেন এবং নির্দিষ্ট এলাকায় অনুমোদিত রিকশা চালাতে পারবেন। এক এলাকার রিকশা অন্য এলাকায় চলাচল করতে পারবে না।

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে মাত্র একটি রিকশার লাইসেন্স ইস্যু করা হবে। চলমান রিকশা বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম এবং ডিএমপি ও ডিএনসিসির অঞ্চল-৫ এর অন্যান্য কর্মকর্তারা।

 

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান