রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো যুবকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ২১:৪৪আপডেট : ১৩ মে ২০২৫, ২১:৪৪

রাজধানীর মতিঝিলের আরামবাগ টি অ্যান্ড টি কলেজের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ মোমিন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তার বন্ধু তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. রাকিব মিয়া জানান, মতিঝিলের আরামবাগ টি অ্যান্ড টি কলেজের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বন্ধুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে তারা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জামান বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এসআই আরও বলেন, ‘মো. রাকিব নামের এক ব্যক্তি বন্ধু পরিচয় দিয়ে নিহত যুবককের মরদেহ ঢাকা মেডিক্যালের মর্গে রেখে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি নিহত যুবক আরামবাগের একটি দোকানের কর্মচারী ছিল। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

/এবি/আরআইজে/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী