জাতীয় ঈদগাহের বিশেষ খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ১০:৪৯আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১৬:২৭

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিশেষে খুতবায় মুসলিম উম্মাহর জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। খুতবায় হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে শরিয়তের শিক্ষা কাজ লাগাতে হবে।’

সোমবার (৩০ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদের জামাতের আগে বিশেষ খুতবায় তিনি এ কথা বলেন।

মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে সবর ও তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকাই সবর। রমজান আমাদের সবরের শিক্ষা দিয়েছে। রাষ্ট্রী পর্যায়ে সবরের মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে হবে। আর তাকওয়া হলো নিজের আত্মশুদ্ধি। এর মাধ্যমে পরস্পরের প্রতি দায়িত্ব প্রদর্শন করা হয়। সব সময় মানুষের কল্যাণে নিজেকে সমর্পণ করতে হবে।’ 

তিনি বলেন, ‘মুসলিম শাসকদের কল্যাণকামী হতে হবে। শাসক ও জনগণ পরস্পর কল্যাণকামী হবো। আমাদের পরিপূর্ণভাবে ইসলামকে ধারণ করতে হবে।’ ফিলিস্তিনের মুসলিমসহ সব মুসলিমের হেফাজতে আল্লাহর সাহায্য কামনা করেন তিনি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম