সাম্য হত্যা: মূল অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও

ঢাবি প্রতিনিধি
১৮ মে ২০২৫, ১৩:৪৩আপডেট : ১৮ মে ২০২৫, ১৩:৫৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ থানা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

রবিবার (১৮ মে) রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান।

রাজু ভাস্কর্যের সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং সাম্য হত্যার বিচার দাবি করেন।

শাহবাগ থানা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে মূল খুনিকে গ্রেফতারের দাবি জানানো হলেও এখনও তাকে ধরা হয়নি। এ জন্যই তারা পুণরায় রাস্তায় নেমেছেন।

ঢাবি শিক্ষার্থী আরিয়ান বলেন, এটা আগের কর্মসূচি। সময় দিয়েছি কিন্তু ফল পাইনি। আমাদের ক্যাম্পাসে আমাদের ভাই মারা গেছে কিন্তু মূল আসামি এখনও গ্রেফতার হয় না। আমরা বিচার নিয়েই হলে ফিরবো।

এর আগে, মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে সাম্যর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম