‘শ্রমিকরা ভিক্ষা চাইতে আসেননি, অবিলম্বে তাদের দাবি মেনে নিন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২৫, ১৭:৫৫আপডেট : ১৮ মে ২০২৫, ১৭:৫৫

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শ্রমিকরা ভিক্ষা চাইতে আসেননি, অবিলম্বে তাদের দাবি মেনে নিন। এ বিষয়ে সরকারের নির্লিপ্ততা মেনে নেওয়া হবে না।

রবিবার (১৮ মে) বিকাল ৩টায় গাজীপুরে অবস্থিত টিএনজেড গ্রুপের ৮টি পোশাক কারখানা শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দাবি না মানলে তিনিও ঈদ করবেন শ্রমিকদের সঙ্গে। কারণ শ্রমিকরা ভিক্ষা চাইতে আসেননি। তারা ন্যায্য অধিকার নিয়ে এসেছেন। তিনি আন্দোলনের সংবাদ প্রকাশ না করায় গণমাধ্যমের সমালোচনা করেন।

তিনি বলেন, শ্রমিকরা বিভিন্ন বৈষম্যের শিকার। অথচ জুলাই গণঅভ্যুত্থানে তাদের অনেকে শহীদ ও আহত হয়েছেন।

এ ব্যাপারে সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, এমন দৃষ্টিভঙ্গিতে শ্রমিকরা প্রতিরোধ করবে। আমরা চাই দ্রুত সমস্যার সমাধান করা হোক। ঈদের আগে সমাধান না করলে রাষ্ট্র দায়ী থাকবে। নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই ঘোষণাপত্রে শ্রমিকদের ত্যাগের কথা উল্লেখ করার আহ্বান জানান এবং শ্রমিকদের অধিকার আদায়ে রাষ্ট্রের যেকোনও জায়গায় যাওয়া লাগলে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।

বকেয়া বেতন, ঈদ বোনাস, নোটিশ পে ও সার্ভিস বেনিফিটসহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের এ আন্দোলনে সংহতি জানান সিপিবি, এনসিপি, এবি পার্টিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

শ্রমিক নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এনসিপি শ্রমিক উইংয়ের আহ্বায়ক মাজহারুল ইসলাম, নেতা সত্যজিৎ বিশ্বাস, এবি পার্টির শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নিয়াজ মোর্শেদ, শ্রমিক উইং নেতা সাগর, রহমত উল্লাহ, মো. সুমন, জাতীয় শ্রমিক ফেডারেশনের নেতা মো. শামীম, শ্রমিক নেতা শাহ আলম হোসাইন, ছাত্রনেতা নাঈম আহমেদ।

/এমকে/আরআইজে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী