সিলেট ও কক্সবাজার থেকে ফ্লাইট পরিচালনার সম্ভাবনা

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে এয়ার এরাবিয়ার রিজিওনাল হেডের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৮:২০আপডেট : ২০ মে ২০২৫, ১৮:২০

এয়ার এরাবিয়ার আঞ্চলিক প্রধান রাজেশ নারুলা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২০) বেবিচক সদর দফতরে তাদের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকালে এভিয়েশন খাতে বিদ্যমান সহযোগিতা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং যাত্রীসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

বেবিচক চেয়ারম্যান স্বল্প সময়ের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইট পরিচালনার অনুরোধ জানান। একইসঙ্গে, কক্সবাজার বিমানবন্দর স্বল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত হবে বিধায় সেখান থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় রাজেশ নারুলা সিলেট থেকে ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ এবং কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত হলে সেখান থেকেও অচিরেই ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন। বেবিচক চেয়ারম্যান তাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে এয়ার এরাবিয়ার প্রতিনিধি এবং বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আইএ/আরআইজে/
সম্পর্কিত
শাহজালালের এয়ারসাইডে যানবাহনে ভিটিএস বসাতে ফের সতর্কবার্তা
বিমানবন্দরের ইজারা পেতে আবেদনের হিড়িক
দেশের রফতানি কার্গো নিরাপত্তা সক্ষমতায় বড় অগ্রগতি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম