রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৫:৪৬আপডেট : ২৩ মে ২০২৫, ১৫:৪৬

রাজধানীর বাংলামোটরে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম আরশেদ আহমেদ সরকার (১৮)। এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল হাসান এ তথ্য জানান।  

আরশেদ ঢাকা লালবাগ বাসিন্দা মো. আনোয়ারের ছেলে। তিনি আইডিয়াল কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী ছিলেন।

ওসি বলেন, শুক্রবার (২৩ মে) ভোর ৪টার দিকে বাংলামোটর মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তায় ছিঁটকে পড়ে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও বলেন, এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের