পল্লবীতে অটোচালককে হাতুড়ি দিয়ে হত্যার ঘটনায় পাঁচ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৫, ১৭:১০আপডেট : ২৩ মে ২০২৫, ১৭:৫৭

রাজধানীর পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতাররা হলো- মো. সৌরভ সরকার (২০), মো. ইয়াছিন মিয়া (২০), মো. মুসা (২৫), মো. দুলাল মিয়া (৩২) ও মো. শাহজালাল (২৬)।

বৃহস্পতিবার (২২ মে) ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার হয় অটোরিকশাটি।

শুক্রবার (২৩ মে) রাজধানীর মিরপুর-১ এর র‍্যাব-৪ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব।

অভিযানে উদ্ধার করা অটোরিকশা কর্নেল মাহবুব বলেন, গত (১৬ মে) রাজধানীর মিরপুর ডিওএইচএসের ৪ নং গেট সংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতপরিচয়ে মরদেহ পাওয়া যায়। র‍্যাব-৪ এর একটি দল জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে জানা যায়, মরদেহটি আব্দুল অজিদ ওরফে বাচ্চুর। যিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় র‍্যাব-৪ এর একটি দল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অপরাধীকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তী সময় র‍্যাব-৪, র‍্যাব-৯ এবং র‍্যাব সদর দফতরের ( ইন্ট উইং) যৌথ আভিযানিক দল (২২ মে) বিকালে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় জড়িত চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের বরাতে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে ৬-৭ জন জড়িত ছিল। ঘটনার পরিকল্পনা থেকে শুরু করে ছিনতাই পর্যন্ত এই ৬-৭ জনকে শনাক্ত করতে করা গেছে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম