সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা দেশে ফিরলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৫, ১৩:২৮আপডেট : ২৮ মে ২০২৫, ১৩:৩৯

আন্দোলনরত সচিবালয়ের কর্মচারীদের ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলসহ বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে ফেরার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদ। 

বুধবার (২৮ মে) সকালে ভূমি সচিব সালাউদ্দিনসহ সাত সচিব সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয়টি অবহিত করলে শেখ আবদুর রশিদ এমন মন্তব্য করেন। মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষ করে এসে ভূমি সচিব সাংবাদিকদের বিষয়টি অবহহিত করেন।

প্রশাসনের শীর্ষ কর্মকর্তার কাছে এমন বার্তা পাওয়ার পর বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ নেতারা বৈঠকে বসেছেন। বৈঠকে তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন সংযুক্ত পরিষদের নেতা নিজামুদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে জাপান সফরে গেছে। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন। সফর শেষ করে আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। 

এর আগে গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকাল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। সভায় আরও পাঁচ জন সচিব অংশ নেন। এছাড়া সচিবালয়ে আন্দোলনরত কর্মচারীদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সভায় যোগ দেন। সচিবদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে আন্দোলনরত উভয়পক্ষের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মন্ত্রিপরিষদ সচিবকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দাবি জানানো এবং আলোচনার সুবিধার্থে আজ বুধবার (২৮ মে) সকাল ১০টা পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত কর্মচারীরা।

বৈঠকের বিষয়ে পরে ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ‘আমরা কয়েকজন সচিব বসে তাদের (আন্দোলনকারীদের) বক্তব্য শুনেছি। আসলে আমরা উভয়পক্ষই সরকারের কর্মচারী। সরকার একটা আইন করেছে। তারা এ বিষয়ে সংক্ষুব্ধ হয়েছে। তারা আইনটি বাতিল চেয়েছে। আমরা তাদের বক্তব্যের সারাংশ আগামীকাল বুধবার (২৮ মে) মন্ত্রিপরিষদ সচিবের কাছে উপস্থাপন করবো। পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।’

সেই অনুযায়ী আজ মন্ত্রিপরিষদ সচিবের কাছে বিষয়টি উত্থাপন করা হয়।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে