যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২৫, ১৪:৩৪আপডেট : ০৩ জুন ২০২৫, ১৪:৩৪

রাজধানীর যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে কাভার্ড ভ্যানের চাপায় খোকন শেখ (৭০) নামের এক বৃদ্ধ মেকানিক নিহত হয়েছেন। সোমবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ফ্লাইওভারের ঢালে, ফুটওভার ব্রিজের কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আলী আহমেদকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, নিহত খোকন শেখ পেশায় একজন মেকানিক ছিলেন। বয়সের কারণে নিয়মিত না হলেও মাঝে মাঝে প্রয়োজনে কাজ করতেন। সোমবার রাতে কাজ শেষে তিনি জনৈক মাসুদের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সাদ্দাম মার্কেটের সামনে ফ্লাইওভারের ঢালে পৌঁছালে একটি কাভার্ড ভ্যান এসে তাদের ধাক্কা দেয়। এতে খোকন শেখ রাস্তায় পড়ে যান এবং ভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মরদেহ মঙ্গলবার ভোরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খোকন শেখ জামালপুর সদর উপজেলার মুরাদাবাদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি পরিবারসহ রাজধানীর সাদ্দাম মার্কেট সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান