চট্টগ্রামে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে সমন্বিত চিকিৎসা প্রশিক্ষণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৫, ১৮:১৬আপডেট : ০৯ জুন ২০২৫, ১৮:১৬

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ কোস্ট গার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে চট্টগ্রামে বহুপাক্ষিক প্রশিক্ষণ কর্মসূচি ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার সেমিনার’ শুরু করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস। যুক্তরাষ্ট্রের সিভিল-মিলিটারি সাপোর্ট এলিমেন্ট (সিএমএসই) পরিচালিত এই উদ্যোগ তিনটি সংস্থার মধ্যে সমন্বয় ও সঙ্গতি বৃদ্ধিতে সহায়তা করবে, যাতে বন্দর সংশ্লিষ্ট সংকটের সময় তাৎক্ষণিক ও কার্যকর সাড়া দেওয়া যায় এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষিত রাখা যায়।

সোমবার (৭ জুন) মার্কিন দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে জীবন বাঁচানোর গুরুত্বপূর্ণ কৌশল, যেমন- সিপিআর ও অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ন্ত্রণ শেখানো হবে। এতে অংশগ্রহণকারীরা ব্যবহারিক অনুশীলনেও অংশ নেবেন, যার মধ্যে একটি ‘ম্যাস ক্যাজুয়ালটি এক্সারসাইজ’ অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে— অংশগ্রহণকারীদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা নিজেদের সংস্থায় পরবর্তী চিকিৎসা প্রশিক্ষণ পরিচালনা করতে পারেন।

২০১৪ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার ২৫ হাজারের বেশি বাংলাদেশি ফার্স্ট রেসপন্ডার বা জরুরি সাড়া প্রদানকারীকে প্রশিক্ষণ দেওয়ায় সহায়তা করেছে। এই প্রশিক্ষণের মধ্যে ছিল বিশেষ দক্ষতা অর্জনের কোর্স, যেমন- স্রোতপূর্ণ পানিতে উদ্ধার (সুইফট ওয়াটার রেসকিউ), উঁচু জায়গা থেকে উদ্ধার (হাই অ্যাঙ্গেল রেসকিউ) এবং অনুসন্ধান ও উদ্ধার (সার্চ অ্যান্ড রেসকিউ) প্রশিক্ষণ।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের