রাজধানীতে দুই যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুলাই ২০২৫, ১৩:৪২আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৩:৪২

রাজধানীর  কামরাঙ্গীরচর ও ডেমরা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মো. হাসান (২৬) ও মো. মারুফ (২২) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেকে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

হাসপাতালে নিয়ে আসা মৃত হাসানের স্বজন মো. সবুজ জানিয়েছেন, রাজধানীর কামরাঙ্গীচরের জান্নাতবাগে একটি ভাড়া বাসায় রাত আনুমানিক দেড়টার দিকে বাথরুমের ভেন্টিলেটের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় হাসান। সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাসান ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের আব্দুর রবের ছেলে। বর্তমানে জান্নাতবাগ দুই নম্বর গলি মনিরের দ্বিতীয় তলার বাসায় ভাড়া থাকতো। 

অপরদিকে, একই দিন রাতে ডেমরা থানা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে মো. মারুফ (২২) নামে আরেক যুবক মারা গেছেন। সে বাবুর্চির সহকারী হিসেবে কাজ করতেন। ধামরাই উপজেলার কাজীয়ারকন্ডু বড় খুচরিয়া গ্রামের ফেলু বেপারীর ছেলে মারুফ। 

হাসপাতালে নিয়ে আসা মৃতের স্বজন ফরিদা বেগম জানিয়েছেন, ডেমরা মাদ্রাসা রোডের বাড়ির মালিক এনামুল হকের তৃতীয় তলা ভবনে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন মারুফ। ভিকটিমের সহকর্মীরা থানায় সংবাদ দিলে, পুলিশ এসে তাকে উদ্ধার করে রাত দেড়টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম