যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১০:৩৫আপডেট : ১০ জুলাই ২০২৫, ১০:৩৫

রাজধানীর যাত্রাবাড়ীর শহিদ ফারুক রোডের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ ৩ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হচ্ছেন— রিপন(৪০), তার স্ত্রী ইতি (৩০), মেয়ে রাফিয়া (৪)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, দগ্ধ একই পরিবারের তিন জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০% শতাংশ, ইতির ৪৫% শতাংশ, ও রাফিয়া ৯০% শতাংশ দগ্ধ হয়।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোডের একটি ৬ষ্ঠ তলা ভবনের নিচ তলার বাসায় রাত আনুমানিক একটার দিকে মশার কয়েল ধরানোর সময়ে, সেখানে জমা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, ওই বাসায় বাথরুমের ম্যানহোলের মুখ ছিল, সেখান থেকে গ্যাস হয়ে থাকতে পারে বলে দগ্ধের পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

তিনি আরও বলেন, ওই বাসায় স্বামী, স্ত্রী, ও তাদের এক সন্তান নিয়ে বসবাস করতেন। রিপনের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়ায় উপজেলায়।

/এআইবি/কেএইচ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের