চাঁদা না পেয়ে হামলা-গুলি: র‌্যাবের অভিযানে গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২৫, ১৮:২৫আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৮:২৫

রাজধানীর পল্লবীর আলব্দির টেক এলাকায় আবাসন নির্মাণ প্রতিষ্ঠান এ কে বিল্ডার্সের কাছে ৫ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে হামলা ও গুলির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। রবিবার (১৩ জুলাই) রাতে পল্লবীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সাইদুর রহমান শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)।

র‌্যাব জানায়, গত ১১ জুলাই রাতে অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত এ কে বিল্ডার্স কার্যালয়ে হামলা চালায়। চাঁদার টাকা না পেয়ে তারা অফিসে এলোপাতাড়ি গুলি করে। গুলিতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। বর্তমানে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পরে এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়।

সংস্থাটি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো. সোহেরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকের তিনটি মামলা রয়েছে। মো. আব্বাসের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা এবং মো. চাঁদ মিয়ার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, জামিল নামে এক ব্যক্তির প্ররোচনায় গ্রেফতার ব্যক্তিরা এ হামলা চালায়। সেই জামিলের বিষয়ে তদন্ত চলছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানায় র‌্যাব-৪।

/এবি/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম