রাজধানীর মৌচাকে প্রাইভেটকার থেকে দুইজনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৫, ১৪:৫৭আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১৭:২৬

রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে দুজনই পুরুষ, আনুমানিক বয়স ৩৫-৪০ বছর।

সোমবার (১১ আগস্ট) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইম সিনও কাজ করছে।

এসব তথ্য নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা যায় রবিবার (১০ আগস্ট) সকালে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বেজমেন্টের পার্কিংয়ে একটি প্রাইভেটকার রাখা হয়। পরে সেটি আর না নেওয়ার আজ সোমবার হাসপাতালে কর্তৃপক্ষ গাড়ির ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

তিনি আরও বলেন, সোমবার দুপুর ১২টার দিকে ওই প্রাইভেটকারের ভেতর থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করেছি। তাদের শরীরের বেশ কিছু অংশ পচে গেছে। এখনও পরিচয় শনাক্ত করা যায়নি, চেষ্টা চলছে।

/এবি/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী