কামরাঙ্গীরচরে ডাস্টবিনে পড়ে ছিল যুবকের অর্ধগলিত মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৫, ১৭:১১আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৮:০২

রাজধানীর কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকায় ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাব্বির শেখ (২০) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকায় ময়লার ডাস্টবিনের পাশ ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক এসআই মো. ওমর ফারুক খান। 

তিনি বলেন, মরদেহটি দেখে মনে হচ্ছে ৪-৫ দিন আগে মারা গেছে, শরীরে পচন ধরে গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে ও তদন্তসাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এসআই মো. ওমর ফারুক খান বলেন, আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দিবাগত রাতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। 

মৃতের মা রাবেয়া বেগম বলেন, সাব্বির নৌকা চালাতো ও ময়লা পরিষ্কারের কাজ করতো। তিন সপ্তাহ আগে বাসা থেকে বের হয়েছে। পরে জানতে পারি ব্যাটারিঘাট এলাকায় রাব্বি নামে এক বন্ধুর সঙ্গে থাকে।

তিনি বলেন, তিন সপ্তাহ আগে এক মাঝি সাব্বিরের কাছে ১ হাজার ৫০০ টাকা দিয়েছিল একজনকে দেওয়ার জন্য। সে টাকা না দিয়েই পালিয়েছিল। তারাও সাব্বিরকে অনেক খোঁজাখুঁজি করেছে টাকার জন্য। পরে আমি তাদের বলি, ওকে খোঁজাখুঁজি বা মারধর করো না। টাকা আমি দিয়ে দিবো। পরে গত সপ্তায় আমি ওই মাঝিকে টাকা দিয়ে আসি। তারপরও ছেলের কোনও খোঁজ-খবর পাইনি। গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় পুলিশের মাধ্যমে জানতে পারি ব্যাটারিঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

রাবেয়া বেগম বলেন, সাব্বির যখন ছোট ছিল, তার বাবা আমাদের ছেড়ে  অন্যত্র চলে যায়। আমি নিজেও অন্য জায়গায় বিবাহ করি। ছেলেকে নিয়ে কামরাঙ্গীরচরে হুজুরপাড়া এলাকায় বসবাস করি। তার বাবার নাম খালেক শেখ।

/এআইবি/কেএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী