দূষণ রোধে ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান: জরিমানা ও সতর্কবার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৩আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৩

যানবাহন থেকে কালো ধোঁয়া, শব্দদূষণ ও বায়ুদূষণ রোধে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে একযোগে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।

এদিন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর দায়ে ব্যবস্থা নেওয়া হয়। 

একইদিনে শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রামপুরা ব্রিজ ও শ্যামলী এলাকায় পরিচালিত শব্দদূষণবিরোধী অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

অন্যদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী সাভার এলাকায় পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা দেওয়া হয়।

পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং সূত্রে জানা যায়, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে ৫৮৭টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ১ হাজার ৬১৩টি মামলায় মোট ৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময়ে ১২টি প্রতিষ্ঠান থেকে তিন ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ, ১১টি অবৈধ কারখানা সিলগালা এবং ৪১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
গাড়ি চালানোর গ্যাস দিয়ে রান্না, রেস্টুরেন্টকে জরিমানা
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের