ঢাকায় এলেন সুইডেনের মানবাধিকার-বিষয়ক দূত ইরিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ নভেম্বর ২০২৫, ১৭:১১ আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪৯

গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও নাগরিক সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছেন সুইডেনের মানবাধিকার, গণতন্ত্র ও আইনের শাসন বিষয়ক দূত ইরিনা শুলজিন-ন্যোনি। ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলমান এ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিসহ নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ঢাকার সুইডেন দূতাবাস। আলোচনার মূল বিষয় হবে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষায় সহযোগিতা জোরদার করা।

বুধবার (১২ নভেম্বর) দূতাবাস জানায়, সুইডেন দীর্ঘদিন ধরে বৈশ্বিক পরিসরে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে দেশটি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সোচ্চার থাকতে একজন বিশেষ রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে।

দায়িত্বের অংশ হিসেবে রাষ্ট্রদূত শুলজিন-ন্যোনি লিঙ্গসমতা, গণতন্ত্র ও জবাবদিহি—এই তিনটি বিষয়ের ওপর সুইডেনের পররাষ্ট্রনীতির যে অগ্রাধিকার রয়েছে, তা বাস্তবায়নে কাজ করছেন।

বাংলাদেশে সুইডেন মানবাধিকার রক্ষায় উন্নয়ন সহযোগিতা, রাজনৈতিক সংলাপ ও নাগরিক সমাজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কাজ করছে। এর মধ্যে রয়েছে—নারীদের ক্ষমতায়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ, শিক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিশ্চিত করার মতো উদ্যোগ।

সফরটি বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর)-এর সঙ্গে সুইডেনের অংশীদারত্বকেও গুরুত্ব দিচ্ছে।

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশের প্রথম ওএইচসিএইচআর মিশন প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই সহযোগিতা আরও সুদৃঢ় হয়েছে।

এই অংশীদারত্বের মূল লক্ষ্য হচ্ছে জবাবদিহি বৃদ্ধি, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা জোরদার এবং নাগরিক পরিসর রক্ষা করা।

সুইডেনের নমনীয় অর্থায়নের কারণে ওএইচসিএইচআর তার উপস্থিতি বজায় রাখতে এবং কার্যকর ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।

এর মধ্যে রয়েছে গুমের ঘটনা অনুসন্ধান কমিশনকে সহায়তা, যা প্রায় দুই হাজার মামলার তথ্য নথিভুক্ত করেছে।

এই সহযোগিতার মাধ্যমে সুইডেন এবং ওএইচসিএইচআর একসঙ্গে ন্যায়বিচার, লিঙ্গ-সমতা ও অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার অগ্রগতি ঘটিয়ে যাচ্ছে।

তারা জাতীয় মানবাধিকার কমিশন, আইন সংস্কার, তরুণ প্রজন্ম ও উদীয়মান নাগরিক সমাজের প্রতিনিধিদের ক্ষমতায়নেও সহায়তা করছে।

/এসও/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
আইনজীবীদের ওপর হামলা ও নিপীড়নের ঘটনায় আসকের উদ্বেগ
চলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টি
মানবাধিকার ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতে মঙ্গোলিয়ার অভিজ্ঞতা
সর্বশেষ খবর
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, যোগ দিলেন অনুষ্ঠানে
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, মামলা ৬০  
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির