টিএসসিতে ককটেল বিস্ফোরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ নভেম্বর ২০২৫, ২২:২৯আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ২২:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে সেখানে ২টি ককটেল বিস্ফোরণের ঘট্না ঘটে। এতে কেউ গুরুতর আহত না হলেও ঘটনাটি জনমনে আতঙ্ক সৃষ্টি করে। 

শাহবাগ থানার সাব ইন্সপেক্টর কামাল উদ্দীন জানান, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এগুলো ককটেল হতে পারে। তবে জব্দ করা আলামত দেখে এক্সপার্টরা জানাতে পারবে কী ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, এতে সামান্য কিছু বারুদ থাকতে পারে। মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম চাকলাদার হেঁটে বাসায় যাওয়ার সময় তার পিঠে ককটেল লাগে। এছাড়া, নিউজ টোয়েন্টিফোরের একজন মাল্টিমিডিয়া রিপোর্টার নাজমুস সাকিবের বাইকে একটি ককটেল বিস্ফোরিত হয় এবং বাইকের ‘তেলের ট্যাংক’ ফেটে যায়। তিনি ব্যথা পেয়েছেন। 

ঘটনাস্থলে উপস্থিত চা দোকানদার আব্দুল মান্নান গাজী জানান, রাস্তার অপর পাশ থেকে বিস্ফোরক ছুড়ে মারা হয়েছিল। অপরদিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে ছুড়ে মারা হয়েছিল। 

এদিকে বিস্ফোরণের পর সেখানে উপস্থিত মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পর পুলিশ আসে।

এ ঘটনায় পাশেই টিএসসির পায়রা চত্বরে ডাকসুর সহযোগিতায় আয়োজিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী থেকে উপস্থিত দর্শক আতঙ্কে পালিয়ে যান।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত: বিরোধীদলীয় উপনেতা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম