শাহজালালে পুশকার্টের ধাক্কায় ‘ভেঙে গেছে’ এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৫, ১৯:১৪আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১৯:৪২

বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি বিমানের (এ-৩২০) সামনের চাকা (নুজ হুইল বা ল্যান্ডিং গিয়ার) ভেঙে গেছে। পুশকার্টের চালকের ‘উদাসীনতা ও অবহেলার’ কারণে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা হবার সময়সূচিতে ছিল ওই বিমানটি।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, রাতে ১২৬ জন যাত্রী ওই ফ্লাইটে ওঠার পর দরজা লাগানো হয়। এ সময় বিমানের জিএসই শাখার গ্রাউন্ড হ্যান্ডলার ও পুশকার্ট দিয়ে সামনের চাকায় ঠেলা দিয়ে ওপরে ওঠানোর সময় ভুলে বড় ধরনের ধাক্কা লেগে যায়। এতে সঙ্গে সঙ্গেই চাকা (নুজ হুইল) ভেঙে যায়। ফলে ওই এয়ারক্রাফটকে গ্রাউন্ডেড ঘোষণা দেওয়া হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে তাদের কয়েকজনকে মুম্বাইয়ের ফ্লাইটে পাঠানো হয়।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি এখনো বে-এরিয়ায় পার্কিং করা আছে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, টুবার লেস পুশকার্ট দিয়ে রং অ্যালাইমেন্টে ধাক্কা দেওয়ায় এ ধরনের ক্ষতি হয়েছে। এটা একান্তই চালকের গাফিলতি বা দায়িত্বহীনতা ছাড়া আর কিছুই নয়। ক্ষতিগ্রস্ত এয়ারক্রাফটটি মেরামত করতে বেশ সময় লাগতে পারে। বিমান ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ওই চালককে এয়ারপোর্ট থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাকে বরখাস্ত করা হবে।

/আইএ/এমএইচআর/এমওএফ/
সম্পর্কিত
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
শাহজালালে ১ কোটি ৭৮ লাখ টাকার মালামাল জব্দ 
এবার কাঠমান্ডুতে বিমানের ফ্লাইট গ্রাউন্ডেড, যাত্রীরা আসছেন অন্য ফ্লাইটে
সর্বশেষ খবর
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ২ জনের, হাসপাতালে ভর্তি ৬৭১
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
জ্বালানি নিরাপত্তায় সহায়তা দেবে কাতার
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
ম্যাক্সওয়েল-ভিনি দম্পতির ঘরে নতুন অতিথি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক