আটক জেলে বিনিময় করলো ভারত-বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট    
০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৫

ভারতে আটক ৩৮ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। একইসঙ্গে ভারতের ৪৭ জন জেলেকে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) মৎস্যজীবীর এই পারস্পরিক প্রত্যাবাসন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  

মন্ত্রণালয় জানিয়েছে, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্ররেখায় বাংলাদেশ কোস্ট গার্ড ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৩৮ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রহণ করে এবং ৪৭ জন ভারতীয় মৎস্যজীবীকে ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। একইসঙ্গে ভারতীয় কোস্টগার্ড বাংলাদেশি মালিকানাধীন একটি ফিশিং বোট ফিরিয়ে দেয়। বাংলাদেশ কোস্ট গার্ডও ভারতীয় মালিকানাধীন তিনটি ফিশিং বোট ফিরিয়ে দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসন, এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

/এসও/এম/
সম্পর্কিত
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল