মা-মেয়েকে হত্যা: গৃহকর্মীর স্বামীও আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২ আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২

রাজধানীর মোহাম্মদপুরে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যার ঘটনায় আত্মগোপনে থাকা গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। সে সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়। 

বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে আয়শাকে গ্রেফতার ও তার স্বামীকে আটক করা হয়েছে। সেখানে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন আয়েশা।

পুলিশ বলছে, গৃহকর্মীর স্বামী রাব্বীকে প্রাথমিকভাবে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা থাকলে তাকেও গ্রেফতার দেখানও হবে।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, হত্যাকাণ্ডের পর মোহাম্মদপুর থানা-পুলিশ আসামিকে গ্রেফতারে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝালকাঠির নলছিটি এলাকায় অভিযান চালিয়ে গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করা হয়েছে। আয়েশা তার শশুরবাড়ি পলাতক ছিলেন। এ সময় তার স্বামী রাব্বীকেও আটক করা হয়।

তিনি বলেন, দুজনকে নিয়ে ঢাকার উদ্দেশে পুলিশ সদস্যরা রওনা হয়েছেন। দুজনকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য হয়তো সামনে আসতে পারে।

এর আগে, সোমবার (৮ ডিসেম্বর) লায়লা ফিরোজ ও নাফিসা লাওয়াল বিনতে আজিজকে নিজ বাসায় হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫১ মিনিটে তিনি বোরকা পরে লিফটে উঠে ৭ তলাযর ফ্ল্যাটে যান আয়েশা। পরে সকাল ৯টা ৩৫ মিনিটে মুখে মাস্ক লাগিয়ে কাঁধে একটি ব্যাগ ও স্কুল ড্রেস পরে বেরিয়ে যান। নিহত নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
মাদক ও কিশোর গ্যাংয়ের গডফাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ
জননিরাপত্তায় আইজিপির বক্তব্য সময়োপযোগী: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুত্র হাইকোর্টে খালাস
সর্বশেষ খবর
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
ইসরায়েলের নির্বাচন: কোন দল কত আসন পেলো
জুলাইয়ের প্রতিশ্রুতি, অক্টোবরেও অনিশ্চিত বিনামূল্যের স্কুল ড্রেস বিতরণ
জুলাইয়ের প্রতিশ্রুতি, অক্টোবরেও অনিশ্চিত বিনামূল্যের স্কুল ড্রেস বিতরণ
মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা
মুক্তি পাচ্ছে অক্ষয়-রাবিনার ৩২ বছর আগের সিনেমা
অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার ক্যারিবীয় চ্যালেঞ্জ বাংলাদেশের 
অস্ট্রেলিয়াকে হারানোর পর এবার ক্যারিবীয় চ্যালেঞ্জ বাংলাদেশের 
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?
জামায়াত এমপির হোটেল-রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করলো প্রশাসন, কারণ কী?