ব্যাগ ধরে টান দিলো ছিনতাইকারী, রিকশা থেকে ছিটকে পড়ে আহত ইডেন শিক্ষার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫

রাজধানীর মতিঝিল মেট্রোস্টেশন এলাকায় ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন ইডেন কলেজের শিক্ষার্থী অর্পিতা মুখার্জি (২৪)। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। 

অর্পিতা জানান, তিনি ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী এবং আজিমপুরে থাকেন। সকালে মতিঝিল মেট্রোস্টেশনের নিচ দিয়ে রিকশায় যাচ্ছিলেন। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে নিজেই সহপাঠীদের ফোনে খবর দেন। 

সহপাঠীরা প্রথমে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে তার কাছ থেকে ছিনতাইকারীরা কিছু নিতে পারেনি। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে। 

মতিঝিল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ